Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নেত্রকোনা–৩ আসনে রফিকুল ইসলাম হিলালীকে ঘিরে নতুন প্রত্যাশা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 6:51 pm

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীকে ঘিরে জেলায় নতুন করে রাজনৈতিক উন্মাদনা তৈরি হয়েছে।

তিনি এবার আটপাড়া–কেন্দুয়া (নেত্রকোনা–৩) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন।

দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ড তাঁকে জনমানসে একজন গ্রহণযোগ্য নেতার অবস্থানে নিয়ে গেছে। এলাকাবাসীর মতে রফিকুল ইসলাম হিলালী শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি মানুষের কল্যাণে নিবেদিত একজন মানবিক ব্যক্তিত্ব।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হিলালী সাহেবের রাজনীতি সর্বদাই গণমানুষের অধিকার, স্বাধীনতা ও উন্নয়নমুখী চিন্তার ওপর ভিত্তি করে। নেত্রকোনা জেলা বিএনপিকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে তাঁর ভূমিকা প্রশংসিত। তৃণমূল নেতাকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা ও সততা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে আটপাড়া–কেন্দুয়া উপজেলার দীর্ঘদিনের অবহেলিত রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।

রফিকুল ইসলাম হিলালী বলেন, রাজনীতি ক্ষমতার জন্য নয় জনগণের অধিকার ও কল্যাণ রক্ষার জন্য। নেত্রকোনা–৩ আসনের প্রতিটি মানুষের সুখ–দুঃখের সাথী হতে চাই।

বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও তাঁর প্রার্থিতা নিয়ে আশাবাদী। তারা মনে করেন, হিলালী সাহেবের নৈতিক, দৃঢ় ও কর্মমুখী নেতৃত্ব এ অঞ্চলের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশের ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

জুডিশিয়াল সার্ভিস থেকে বাদ পড়া ১৪ প্রার্থীকে গেজেটভুক্তির দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম

ঝিনাইদহে বিএনপি–জামায়াত সংঘর্ষ: আহত ১২, নিহত ১

জৈন্তাপুরে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে ভোররাতে মোবাইল কোর্টের অভিযান

বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

উত্তরায় অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় কামরুল হুদার গভীর শোক প্রকাশ

উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ

কুবির নওয়াব ফয়জুন্নেছা হলে বিজয়ের উল্লাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা