Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রাষ্ট্রপতি হিসেবে প্রথম শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুল

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে এ শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতির এ সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার

পীর শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ) এর ২৯তম মৃত্যুবার্ষিকী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোয় মন্ত্রিসভার অনুমোদন

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

কোম্পানীগঞ্জে ১,৮৩০ বোতল ভারতীয় মদ আটক

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

ঢাকা দুই সিটিতে এনসিপির নতুন সমীকরণ, প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা

গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার