Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী কে পেলেন কোনটি

নতুন শপথ নেওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণের পাশাপাশি এক মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে, যিনি এর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

বান্দরবান আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে এ দপ্তরের দায়িত্বে ছিলেন দীপেন দেওয়ান, যিনি গত ১ জুন পদত্যাগ করেন। অন্যদিকে, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন

পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বর্তমানে এ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দায়িত্ব পালন করছেন। নতুন প্রজ্ঞাপনের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্বে থাকবেন। উল্লেখ্য, ড. খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)

সরকার গঠনের ছয় মাসের মাথায় এ রদবদলের মাধ্যমে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন ২৮ জন মন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকার ডা. জুবাইদা রহমানের

উত্তরের জনপদ নীলফামারীর কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৃষ্টি বলয় আঁখি

চৌদ্দগ্রামে বাস চাপায় বৃদ্ধ নিহত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় শরীয়তপুরের ছামীমের অকাল মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

লালমনিরহাটে ১৫০ কোটি টাকায় আধুনিক মাদক নিরাময় কেন্দ্র নির্মাণের উদ্যোগ

ইসিতে বিএনপি’র আয়-ব্যয়ের হিসাব জমা