Wednesday , 8 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অসুস্থতার প্রাদুর্ভাবে বিপাকে নরওয়ে

প্রতিবেদক
বাসস
July 8, 2026 12:06 pm

শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে জাতীয় দলে অসুস্থতার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দলের বেশ কয়েকজন খেলোয়াড় ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে কোচ স্টালে সোলবাক্সেন নিশ্চিত করেছেন।।

বিষয়টি নিশ্চিত করে সোলবাক্কেন বলেন দলীয় শিবিরে অসুস্থতা ছড়িয়েছে। তবে মিয়ামিতে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে তিনি আশাবাদী।

নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ডাগব্লাডেট জানিয়েছে, আগে আক্রান্তদের মধ্যে ছিলেন স্ট্রাইকার ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন, যিনি নরওয়ের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি। এছাড়া ডিফেন্ডার মার্কুস হোমগ্রেন পেডারসেন অসুস্থ হয়ে পড়ায় ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর জয়ী ম্যাচে মাঠে নামতে পারেননি।

তবে সোলবাক্কেন দলের সামগ্রিক অবস্থা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। তিনি বলেন, ‘‘আমাদের কয়েকজন খেলোয়াড় পুরোপুরি সুস্থ বোধ করছে না, তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে।”

তিনি আরও বলেন, বিষয়টি গুরুতর নয়। সামান্য কাশি আর কিছুটা গলা ভাঙার সমস্যা ঘুরে বেড়াচ্ছে। এয়ার কন্ডিশনিং, বিমান ভ্রমণ, ড্রেসিংরুম- এসব তো আছেই। আমরা ৫০ জনেরও বেশি মানুষের একটি দল। তাই সামান্য অসুস্থতা না থাকলে সেটাই বরং অস্বাভাবিক হতো।”

বিশ্বকাপ জ্বরে এখন মেতে উঠেছে পুরো নরওয়ে। অধিকাংশ বিশেষজ্ঞের ধারনার চেয়েও ভালো খেলেছে দলটি। টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটিয়ে ব্রাজিলকে বিদায় করে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুই গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা সাতে উন্নীত করেছেন আর্লিং হালান্ড। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে নরওয়ে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথে অষ্টম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে: রফিকুল ইসলাম খান

ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে: রুহুল কবির রিজভী

দুমকির শ্রীরামপুর ইউপিতে প্রশাসক নিয়োগ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের রেফারি

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

মাদারীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ

গাইবান্ধায় প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা