Monday , 14 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রাজশাহীর বাঘায় সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার, স্ত্রী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 14, 2026 4:47 am

রাজশাহীর বাঘা উপজেলার এক সাবেক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাবেক সদস্যের স্ত্রী রোজিনা খাতুনকে গ্রেফতার করা হয়েছে, তবে অভিযুক্ত রুবেল হোসেন পলাতক রয়েছেন।

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুবেল হোসেনের (৪৪) বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তার স্ত্রী রোজিনা খাতুনকে (৩৬) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই সাবেক ইউপি সদস্য রুবেল হোসেন পলাতক রয়েছেন।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোমিনুল হাসান জানান, এসআই স্বপন হোসেন, এসআই মেহেদী হাসান, এএসআই নাজমুল সাকিব ও এএসআই শাহাদাৎ হোসেনকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার রোজিনা খাতুনকে রোববার (১৩ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৪৬৭

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ,৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন জান্নাতুল

খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ

দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর

জনগণের নিরাপত্তার জন্য অবিরাম কাজের স্বীকৃতি: কোম্পানীগঞ্জ থানার রতন শেখ পেল বিশেষ সম্মান

অসুস্থ কৃষক মনিরুলের পাকা ধান ঘরে তুলে দিল জামায়াতে ইসলামী

দুমকিতে যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচি