Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পাংশায় নিখোঁজের দুই দিন পর নারীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলায় নিখোঁজের দুই দিন পর রাবেয়া বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকায় স্থানীয়রা একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত রাবেয়া বেগম পাংশা উপজেলার নারায়নপুর রেলস্টেশনসংলগ্ন পানির পাম্পের পূর্ব পাশের এলাকার মৃত হোসেন আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাবেয়া বেগম আর ফিরে আসেননি। তিনি এক ছেলে সন্তানের জননী। স্বামী রমজান আলীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, নিহতের বাড়ি থেকে প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার দূরে ঠাকুরের বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মুখমণ্ডল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের কিছু অংশে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত এক দিন আগে শ্বাসরোধ ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার সকাল থেকে রাবেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের অভিযোগ, পাশবিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ বলেছে, ধর্ষণ বা মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া সম্ভব নয়। [তথ্য যাচাই প্রয়োজন]

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে, কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি “মশাল মিছিল”

চিলড্রেন’স হেভেন টাঙ্গাইলের সপ্তম কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম

বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আজ পবিত্র শবে বরাত

নবীনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন