Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নীলফামারী-১ আসনে বিএনপির তুহিনকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 24, 2025 1:19 pm

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ডিমলা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্বরে এসে সমাবেশে রূপ নেয়।

দলীয় সূত্রে জানা গেছে, নীলফামারী-১ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিনের পরিবর্তে ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর নাম ঘোষণার খবরে ডোমার-ডিমলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়।

কেন্দ্রীয় বিএনপির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি তৃণমূলের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা দাবি করেন, ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিন দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রাজনীতি করে আসছেন এবং মাঠপর্যায়ে তাঁর সাংগঠনিক শক্তি ও জনসমর্থন অন্য যেকোনো প্রার্থীর তুলনায় বেশি।

সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল, ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আকিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিকুল ইসলাম লেমন ও মহিলা দলের নেত্রী নাসরিন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ডোমার-ডিমলার রাজনৈতিক বাস্তবতা ও জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখে ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিনকে মনোনয়ন দেওয়া না হলে দলীয়ভাবে নেতাকর্মীদের মধ্যে আরও অসন্তোষ তৈরি হবে। দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তারা কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই

কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু

বরগুনায় শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস

সিরাজগঞ্জে ভূমি অধিগ্রহণের ৮ কোটি টাকার চেক বিতরণ

মাদারীপুরে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাইব্রেকে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় পাটির দোয়া মিলাদ অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ

বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা