Sunday , 12 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চবিতে প্রাণীবিদ্যা অলিম্পিয়াড এর আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 12, 2026 5:08 am

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) “প্রাণীবিদ্যা অলিম্পিয়াড ২০২৫”এর চট্টগ্রাম অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুটি ক্যাটাগরিতে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ই এপ্রিল) জীববিজ্ঞান অনুষদে বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ ও বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির যৌথ উদ্যেগে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জীববিজ্ঞান অনুষদ থেকে মেরিন সাইন্স অনুষদ পর্যন্ত র‍যালি করা হয়। তারপর শিক্ষার্থীদের লিখিত ও ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে ২জন এবং কলেজ ক্যাটাগরিতে ২জন করে মোট ৪জন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

কলেজ ক্যাটাগরিতে চট্টগ্রাম অঞ্চলের ১৫ টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এর প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কলেজ পর্যায়ে বিজয়ী চট্টগ্রাম কলেজ এর শ্রাবন্তী চৌধুরী। রানার্সআপ হয়েছেন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এ্যান্ড কলেজ এর সায়েম উদ্দিন।বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে বিজয়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর রফিকুল ইসলাম। রানার্সআপ হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ফারিহা শবনম দিহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এতে আহ্বায়ক ছিলেন বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির আঞ্চলিক সম্পাদক ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সৈয়দা ইসমাত আরা এবং সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী।

প্রাণী জগতের গুরুত্বের উপর আলোকপাত করে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “সকল প্রাণীর ক্ষুধা,ঘুম স্বাভাবিক বাসনা গুলো বর্তমান থাকে কিন্তু মস্তিষ্ক দিয়ে গভীর চিন্তা করাও নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা একমাত্র মানুষকেই দেয়া হয়েছে । আর মানুষকে ইনটাইটেলড করার জন্য অন্য প্রাণীদের সৃষ্টি করা হয়েছে। তাই এ সকল প্রাণীদের প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে। কিন্তু দেখা যায় আমাদের সাথে অন্য প্রাণীদের বৈরী সম্পর্ক রয়েছে। প্রাণীদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন কারণ প্রাণী জগতের কোন ক্ষতি মানেই জীববৈচিত্রের ক্ষতি।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

৪০ রোহিঙ্গাকে ধরে নিয়ে আন্দামান সাগরে ফেলে দিল ভারত, তদন্তে জাতিসংঘ

মাভাবিপ্রবির শাহজামান দীঘি: দখলমুক্তি ও সংরক্ষণে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা

আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর মহড়া

তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

ঝালকাঠির পেয়ারা বাগানে হাসি দামে দ্বিগুণে খুশি কৃষক-উদ্যোক্তারা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

শৈলকুপায় বিসিআইসি সার ডিলার এসোসিয়েশন’র সভাপতিকে শোকজ

গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধের ঘোষণা করলেন ট্রাম্প

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু