Thursday , 30 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কিশোরী তানজিলা হত্যায় ঘাতক প্রেমিক গ্রেফতার

জেলার কেরানীগঞ্জে কিশোরী তানজিলাকে গলা কেটে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করে প্রধান আসামি মো. রানা হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরে অভিযুক্ত রানার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকা-ে ব্যবহৃত ছুরি, ভুক্তভোগীর মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এন মোর্শেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তথ্য এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামতের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকা-ের দায় স্বীকার করেছেন।

প্রাথমিক তদন্তে পিবিআই ধারণা করছে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকা- সংঘটিত হয়ে থাকতে পারে। তবে মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

পিবিআই আরও জানায়, আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

সুত্রঃবাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ক্যাডেট এএসআই নিয়োগ : চট্টগ্রামে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত ৬১৯

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে ৫ স্কুলছাত্রী অসুস্থ

চবির ৫৬৫তম সিন্ডিকেটে ১৫৩ নিয়োগের অভিযোগ মিথ্যা : দুদক

কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ২

নারীদের হৃদরোগ নিয়ে ৫ ভুল ধারণা, যা বিপদ ডেকে আনতে পারে

পদ্মা ব্যারাজ শুধু অবকাঠামো নয়, সমন্বিত পানি ব্যবস্থাপনার অংশ : ড. তিতুমীর

কুবিতে র‍্যাগিংয়ের দায়ে ফের দুই শিক্ষার্থী বহিষ্কার

এমপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ভুল করলে ধরিয়ে দিবেন, কৃতজ্ঞ থাকব। নাচোলে জামায়াত প্রার্থী- ড. মিজানুর