Monday , 29 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ক্যাডেট এএসআই নিয়োগ : চট্টগ্রামে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত ৬১৯

প্রতিবেদক
বাসস
June 29, 2026 1:47 pm

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রামে তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে আবেদনকারী ১ হাজার ৬৫২ প্রার্থীর মধ্যে ৬১৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

গত শনিবার থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চট্টগ্রাম পুলিশ লাইন্সে এ কার্যক্রমে প্রার্থীদের কাগজপত্র যাচাই, শারীরিক মাপ এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) নেওয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

এ সময় পুলিশ সুপার মাসুদ আলম প্রার্থীদের উদ্দেশে বলেন, কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে নিজ যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। চট্টগ্রাম জেলা পুলিশ একটি সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়োগের প্রতিটি ধাপ সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

নিয়োগ সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে। প্রার্থীদের বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে পাঠানো এসএমএস নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী

নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে আলোচনা ও করণীয় বিষয়ক সভা

বজ্রপাত থেকে রক্ষায় তালবীজ রোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে সাড়ে ৭ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

চক্ষু সেবার উন্নয়নে ‘অপটোমেট্রি কাউন্সিল’ গঠনের দাবি