Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে ৫ স্কুলছাত্রী অসুস্থ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 12:04 pm

মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিদ্যালয় চলাকালীন সময় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার অ্যাসেম্বলি শেষে ক্লাসে ফেরার কিছুক্ষণ পর পাঁচ ছাত্রী হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করে। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাদের জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সহকারী শিক্ষক জয়নাল আবেদীন জানান, “একজনের পর একজন অসুস্থ হয়ে পড়ায় আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। তবে প্রথমে বুঝে উঠতে পারিনি আসলে কী কারণে এমন হলো।”

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া আক্তার জুই বলেন, “শিক্ষার্থীরা সবাই শ্বাসকষ্ট নিয়ে এসেছে। তারা জানিয়েছে অ্যাসেম্বলি শেষে একই ধরনের বিস্কুট খাওয়ার পর উপসর্গ দেখা দেয়। ফুসফুস পরিষ্কার, জ্বর বা কাশিও নেই। বিস্কুটটি মেয়াদোত্তীর্ণ ছিল কি না, তা পরীক্ষা জরুরি।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুখে কিছু খেতে নিষেধ করা হয়েছে এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর সঠিক কারণ জানা যাবে।

অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক জানান, “মেয়ে সকালে একদম ভালো ছিল, স্কুলে গিয়ে এমন হবে ভাবতেই পারিনি।”
ঘটনার পর বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেক অভিভাবক দুপুরেই সন্তানদের বাড়ি নিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, “শিক্ষার্থীরা সকালে না খেয়ে এসেছিল। অসুস্থ হওয়ার পর দ্রুত চিকিৎসা দেওয়া হয়। এখন সবাই আশঙ্কামুক্ত এবং অবস্থার উন্নতি হয়েছে।”

ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “এমন ঘটনা ঘটেছে, তবে শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ আছে।”

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন

নিজের নিরাপত্তা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ত্রিশালে সাংবাদিক হামলার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার-২

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা

ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

স্থায়ী বাঁধ নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা গঙ্গাচড়াবাসীর

টেস্ট র‌্যাংকিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্ভট বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ