Wednesday , 25 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্ভট বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 25, 2025 8:28 am

 

মোঃ অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

অন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের জননন্দিত নেতা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাই কে জড়িয়ে উদ্ভট মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

২৪ জুন মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে সদরে বিক্ষোভ মিছিলে নারী পুরুষ হিন্দু মুসলিমসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার উদ্ভট মন্তব্যের প্রতিবাদ জানায়। এ সময় তারা অবিলম্বে বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে স্লোগান দেন।

মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- সাবেক মন্ত্রী কায়কোবাদ শুধু বিএনপির কেন্দ্রীয় নেতা ই নয়, তিনি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। দলীয় সমর্থনের বাহিরেও সাধারণ মানুষদের কাছে তিনি একজন জনপ্রিয় অভিভাবক। অথচ উপদেষ্টা আসিফ একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছে।

মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে নতুন নেতারা আলোচনায় আসতে চায়। আমাদের মুরাদনগরের সর্বাধিক জনপ্রিয় নেতাকে নিয়ে আসিফের অপপ্রচার জনগণকে অবাক করেছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন, তরুনরা রাজনীতি করতে এসেছে আমরা স্বাগতম জানিয়েছি কিন্তুু আসিফদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য জাতিকে হতাশ করেছে। শেখ হাসিনার আচলের নিছে থেকে এরা রাজনীতির নামে ফ্যাসিবাদের প্রশিক্ষন নিয়েছে। এখন ফ্যাসিষ্ট হিসেবে নিজেদের উপস্থাপন করছে।

আমাদের মুরাদনগরের ৫ বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে এতদিন বিভিন্ন পেইজের মাধ্যমে আসিফ মাহমুদ অপপ্রচার করিয়েছে এখন আবার সে নিজেই যমুনা টেলিভিশনের সাক্ষাৎকারে দাদাকে জড়িয়ে মিথ্যাচার করেছে।

আমরা মুরাদনগরবাসী স্পষ্ট ভাবে বলে দিতে চাই- রাজনীতি করতে হলে উপদেষ্টা পদ ছেড়ে আসো। জনগণের সাথে মিশো। ক্ষমতার অপব্যবহার করে জনগণের জনপ্রিয় নেতাকে নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ দাঁতভাঙ্গা জবাব দেবে।

প্রায় দশ সহস্রাধিক নারীপুরুষের অংশগ্রহনে করা বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামি চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন সামনে রেখে ঈদগাঁও থানা পরিদর্শন এসপির

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

দোয়ারাবাজারের দোহালিয়ায় গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন

বিলাইছড়িতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন: বিলাইছড়ি রাইংখ্যং একাদশ

পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে মুন্সিগঞ্জে খেলাফত মজলিসের স্মারকলিপি

মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত

নড়াইলে বোরোর ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি

প্রজনন স্বাস্থ্য নিয়ে এখনও অস্পষ্টতায় থাকছেন অধিকাংশ মা

পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ