Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 4:34 pm

আবু সালেহ মোঃ আলাউদ্দিন, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

বুধবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেন।

সকালে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।

পর সেখানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.এস এম এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন।

অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওলানা সিদ্দিকুর রহমান, উদ্যোক্তা ও খামারীদের মধ্যে নুর উদ্দিন বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মো:আবু হেনা মোস্তফা।

বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে টিকা, ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম এবং ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে টিকা প্রয়োগ করা হয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এর আগে অতিথিরা ফিতা কেটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন।

এ উপলক্ষে হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৫ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদে এন সি পি সরকার গঠন করবে, পাবে ৩০০ আসন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাবিতে নানা নাটকীয়তার পর ফের বহাল পোষ্য কোটা

কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ

আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ৮১৮

আমতলীতে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন প্রাপ্ত সদস্যদের মাঝে চেক বিতরণ

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন

শাহজাদপুরে প্রযুক্তিনির্ভর নারী-নেতৃত্বাধীন ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী