বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

ত্রিশালে সাংবাদিক হামলার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার-২

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ত্রিশালের চারজন সাংবাদিক। তাঁদের দাবি, বিএনপির এক নেতার নেতৃত্বে এ হামলার সময় তাঁদের মুঠোফোন, ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ‘চোরের মোড়’–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাসহ দুজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। তাঁরা হলেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছোরহাব উদ্দিন এবং স্থানীয় যুবদল কর্মী হাবিবুর রহমান।

চার সাংবাদিক হলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মতিউর রহমান সেলিম, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল ফাহাদ, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি এস এম মাসুদ রানা ও দৈনিক নয়া শতাব্দীর উপজেলা প্রতিনিধি রাকিবুল হাসান। তাঁদের মধ্যে মতিউর রহমান ও এস এম মাসুদ রানাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য আজ সকালে মতিউর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ওই সাংবাদিকদের সূত্রে জানা গেছে, গতকাল সকালে চোরের মোড় এলাকায় জমির মালিকানা দাবি করা নিয়ে তিনজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহের জন্য যান ওই চার সাংবাদিক। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাঁদের ওপর হামলা চালায় ছোরহাব উদ্দিনের নেতৃত্বে একটি দল। এ সময় পিটিয়ে মতিউর রহমানের বাঁ পা ভেঙে দেওয়া হয়।

আহত অবস্থায় আবদুল্লাহ আল ফাহাদ বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে কাজ করার সময় ইউপি সদস্য ছোরহাবের নেতৃত্বে একটি দল এসে দা-লাঠিসহ দেশি অস্ত্র নিয়ে উপর্যুপরি হামলা চালায়। একপর্যায়ে মারধর করে ক্যামেরা ও তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে সাংবাদিক সহকর্মীরা খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন।

আবদুল্লাহর দাবি, ‘এখানে তিনটি বিবদমান গ্রুপ থাকায় এক পক্ষের হয়ে কাজ করছিলেন ইউপি সদস্য ছোরহাব উদ্দিন। সংবাদকর্মীরা সেখানে যাওয়ায় তাঁর উদ্দেশ্যে ব্যাঘাত ঘটতে পারে—এমন আশঙ্কায় আমাদের ওপর হামলা করেছেন।’

এ ঘটনায় মতিউর রহমান বাদী হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় ত্রিশাল থানায় একটি মামলা করেছেন। এতে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ছোরহাব ও হাবিবুরকে আটক করা হয়। পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ রোববার তাঁদের আদালতে সোপর্দ করার কথা আছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩