Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

টেস্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি শান্তর

প্রতিবেদক
বাসস
May 9, 2026 4:24 am

বাংলাদেশের টেস্টে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত।

আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেন শান্ত। ৪০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি নবম সেঞ্চুরি তার।

এর মধ্যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে পাঁচটি শতক করেছেন শান্ত। এর মধ্যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের মালিক হন তিনি।

এক্ষেত্রে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে পেছনে ফেলেন শান্ত। ৬১ ইনিংসে অধিনায়ক হিসেবে ৪টি সেঞ্চুরি করেছিলেন মুশি। আর ৩০ ইনিংসে পাঁচ সেঞ্চুরির দেখা পান শান্ত।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মোমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক হিসেবে ৩১ ইনিংসে ৩টি শতক হাঁকিয়েছিলেন মোমিনুল।

২টি করে সেঞ্চুরি আছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলের। মাহমুদুল্লাহ ৬ টেস্টে এবং আশরাফুল ১৩ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

এছাড়া ১টি করে সেঞ্চুরি আছে হাবিবুল বাশার ও সাকিব আল হাসানের।

অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরির ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩০ বলে ১০১ রান করেন শান্ত।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাবিতে আসছেন ড. মিজানুর রহমান আজহারি

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা

চৌদ্দগ্রামে রং মিস্ত্রী আবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ

ডিমলায় অবৈধ বালু উত্তোলন, ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা

নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

ঝালকাঠির পেয়ারা বাগানে হাসি দামে দ্বিগুণে খুশি কৃষক-উদ্যোক্তারা

কুবিতে র‍্যাগিংয়ের দায়ে ফের দুই শিক্ষার্থী বহিষ্কার

আজ থেকে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা