Saturday , 19 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রাজশাহীতে একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, ১০ দিনেও সন্ধান নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 19, 2026 8:14 am

রাজশাহীর বাগমারায় একই বাড়ি থেকে নিখোঁজ হওয়া দুই গৃহবধূর ১০ দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ দুই গৃহবধূ হলেন বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। পারিবারিক সম্পর্কে তারা পরস্পর জা।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওই দুই গৃহবধূ একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা আর বাড়িতে ফেরেননি। তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা কোনো যোগাযোগ করতে পারেননি।

স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাননি। পরে বাধ্য হয়ে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

এদিকে নিখোঁজ দুই গৃহবধূকে উদ্ধারে কাজ করছে পুলিশ। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, জিডি হওয়ার পর থেকেই তাদের সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি মাঠপর্যায়েও অনুসন্ধান চালানো হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত