রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন বিকেল ৫টার দিকে ঝাউচর বাজার সংলগ্ন নিজ বাসা থেকে বের হয় আবদুল্লাহ। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ আবদুল্লাহর বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্তও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আবদুল্লাহর স্থায়ী ঠিকানা ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৮৮৬৮২০৭৩৩।


















