Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

এমপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ভুল করলে ধরিয়ে দিবেন, কৃতজ্ঞ থাকব। নাচোলে জামায়াত প্রার্থী- ড. মিজানুর

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 8:00 am

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, মানুষ মাত্রই ভুল হতে পারে, এমপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ভুল করলে ধরিয়ে দিবেন কৃতজ্ঞ থাকব।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নাচোল পৌর জামায়াতের আয়োজনে, নাচোল পৌর শাখার অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ ( নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের প্রার্থী ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সৎ ও ঈমানদার প্রতিনিধি নির্বাচন করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।

তিনি আরো বলেন, বরেন্দ্র অঞ্চলে পানি ও রাসায়নিক সার সমস্যা দেখা দিচ্ছে। পানি সমস্যা আল্লাহ প্রদত্ত, তিনি চাইলে এর সমাধান করে দিতে পারেন। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে রাসায়নিক সারের ক্ষেত্রে সরকারের সুদৃষ্টি থাকবে। রহনপুর থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করা হবে, মাদক চোরাকারবারিদের মূলোৎপাটন করা হবে, অবৈধভাবে দখলবাজদের দখলদারত্বের অবসান ঘটানো হবে, সকল চাকরি প্রার্থী তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। আত্মীয়করণ বা দলীয়করণ থাকবে না। সর্বোপরি শরীয়াহ আইন চালু করা হবে। যেখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে।

সভাটি সঞ্চালনা করেন নাচোল পৌর জামায়াতের আমির মোঃ মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন, জেলা জামাতের সহঃ সেক্রেটারি ইয়াহ ইয়া খালেদ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল ফেরত, পুনরায় খাবারযোগ্য চাল বিতরণ শুরু

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বারহাট্টার নতুন কমিটি গঠন

ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ও রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী