Saturday , 19 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাসোহারা দিয়ে মিটারে কারসাজি, চট্টগ্রামে শত কোটি টাকার বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 19, 2026 7:29 am

চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনে একাধিকবার লোডশেডিং হচ্ছে। এর মধ্যেই ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং গ্যারেজগুলোতে বাড়ছে বিদ্যুতের ব্যবহার, যার বড় একটি অংশ অবৈধ সংযোগের মাধ্যমে চলছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নগরের বিভিন্ন এলাকায় দিনে ছয় থেকে আটবার পর্যন্ত বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার সময় আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে। আবার কোনো কোনো এলাকায় ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগও পাওয়া গেছে। তবে রাত নামলেই নগর ও আশপাশের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং গ্যারেজগুলোতে বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়।

অভিযোগ রয়েছে, এসব গ্যারেজের অনেকগুলোতেই আবাসিক মিটারের মাধ্যমে বাণিজ্যিক পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। কোথাও অনুমোদিত লোডের সীমা অতিক্রম করে সংযোগ নেওয়া হচ্ছে, আবার কোথাও বিদ্যুতের মূল লাইন থেকে অবৈধভাবে তার টেনে ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। এ ধরনের অবৈধ সংযোগের পেছনে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও গ্যারেজ মালিকদের যোগসাজশের অভিযোগও রয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় দেড় লাখ। একটি রিকশার ব্যাটারি চার্জ দিতে প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়। সে হিসাবে এসব রিকশার জন্য দৈনিক প্রায় ৯ লাখ থেকে ১২ লাখ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন। প্রতি ইউনিট ১৪ টাকা ৫০ পয়সা হিসাবে এর দৈনিক আর্থিক মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ থেকে ১ কোটি ৭৪ লাখ টাকা। মাসে এ পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৯ কোটি থেকে ৫২ কোটি টাকা এবং বছরে সম্ভাব্য ৪৭৬ কোটি থেকে ৬৩৫ কোটি টাকা।

অনুসন্ধানে জানা গেছে, কিছু গ্যারেজে বৈধ মিটার থাকলেও অনুমোদিত ক্ষমতার চেয়ে বেশি লোড ব্যবহার করা হচ্ছে। আবাসিক মিটারে একসঙ্গে একাধিক রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। আবার কোথাও আবাসিক সংযোগের আড়ালে চলছে বাণিজ্যিক কার্যক্রম। এ ধরনের অবৈধ চার্জিং ব্যবসার সঙ্গে গ্যারেজ মালিক, বিদ্যুৎ সংযোগের দালাল, রিকশা মালিক ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের একটি অংশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

চান্দগাঁও থানার বিসিক এলাকার এক গ্যারেজ মালিক বলেন, ‘মাসে ১০ হাজার টাকা দিতে হয় বিদ্যুতের লোকজনকে। যাতে লাইন কেটে না দেয়। আবাসিক মিটার ব্যবহার করেই বেশি যানবাহন চার্জ দেওয়া যায়।’

ব্যাটারিচালিত রিকশার সঙ্গে চট্টগ্রামের হাজারো নিম্নআয়ের মানুষের জীবিকা জড়িত। রিকশাচালক কামরুল ইসলাম বলেন, ‘আধাবেলা রিকশা চালালেই দিনে ১৫ থেকে ১৬টি ট্রিপ দিয়ে প্রায় এক হাজার টাকা আয় করা যায়। গ্যারেজগুলোয় এখন ব্যাটারিচালিত রিকশাই বেশি। চালাতে আরাম, আয়ও ভালো।’

তবে এ বিষয়ে ভিন্নমত রয়েছে সিএনজিচালিত অটোরিকশা চালকদের। চালক শাহজালাল মিয়া বলেন, ‘মূল সড়কে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলায় নিবন্ধিত সিএনজি চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশীদ বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা যাতে নগরের প্রধান সড়কে চলাচল করতে না পারে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে।’

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের প্রধান প্রকৌশলী (বিতরণ দক্ষিণাঞ্চল) কামাল উদ্দিন বলেন, ‘অবৈধ সংযোগের বিষয়ে বিদ্যুৎ বিভাগের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। তবে আগের তুলনায় বর্তমানে অভিযানের সংখ্যা কমে এসেছে।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মনজুর আলম বলেন, ‘এ খাত থেকে বিশাল অঙ্কের অবৈধ লেনদেন হওয়ায় কার্যকর আইন প্রয়োগ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রিকশার ব্যাটারি চার্জ কীভাবে হবে এবং সেই বিদ্যুতের মূল্য কে দেবে, এটি রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার বিষয়।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার

নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ভোক্তা অধিকার আইনে অপরাধীর হয় দণ্ড, অভিযোগকারী পান জরিমানার অর্থ

জাবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

বঙ্গোপসাগরে মিয়ানমারে পাচারকালে বোট ও বিপুল সিমেন্টসহ একাধিক পাচারকারী আটক

গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে

দুমকির শ্রীরামপুর ইউপিতে প্রশাসক নিয়োগ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভে গার্মেন্টস শ্রমিকরা