Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

মাইলস্টোন ট্রাজেডির তিন মাস আহত চৌদ্দগ্রামের জমজ দুই বোন বাসায় ফিরেছে

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 2:09 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:

মাইলস্টোন ট্রাজেডির প্রায় সাড়ে তিন মাস জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরছে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের এয়াছিন মজুমদারের দশ বছর বয়সী জমজ দুই মেয়ে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছিলেন যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা।

বুধবার (১২ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

দুই যমজ শিশুর মধ্যে সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল।

দুই যমজ শিশুর বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার জানান হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল NILS

নবীনগরে রেজিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিখোঁজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজানে গোলাম আকবর খোন্দকারের জনসমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে তারেক রহমানের ৩১ দফা প্রচারে ও ধানের শীষে ভোটের আহ্বান

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান

কোম্পানীগঞ্জের ক্রাশার মিলে অভিযান চালান ডিসি মো: সারোয়ার আলম

বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেট সহ আটক-১১

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২ জন

ছেলের পাসপোর্ট করতে গিয়ে পিতা নিহত

পারমাণবিক শক্তি শুধু শান্তির কাজে ব্যবহারের আহ্বান পোপের