Tuesday , 15 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 15, 2026 1:24 pm

ঢাকার কেরানীগঞ্জের ওয়াশপুর আরশি নগর এলাকায় কিশোর গ্যাং পাটালি গ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফরহাদ ভোলার দুলারহাট থানার মো. বাবুল হোসেনের ছেলে।

ওসি জানান, মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিন্ন এলাকার হওয়ায় আরশীনগরের স্থানীয়রা হামলাকারীদের শনাক্ত করতে পারেননি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, রায়ের বাজার এলাকায় ফরহাদের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। প্রথমে তাকে গুলি করা হয়, পরে চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় সাব্বির ওরফে কালা সাব্বির, আরমান, সোহেল ও কালু নেতৃত্ব দেন বলে জানা গেছে।

পরে আহত ফরহাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, মোহাম্মদপুরের শীর্ষ হিরোইন কারবারি আরিফ ওরফে চাপা আরিফ এ হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারেন। রায়েরবাজার ক্যানসার গলিতে আরিফের একটি বড় মাদক বিক্রির স্পট রয়েছে। গত কয়েকদিন ধরে ফরহাদ ও তার লোকজন চাঁদার দাবিতে ওই স্পটে মাদক বিক্রিতে বাধা দিচ্ছিলেন এবং স্পটটি বন্ধ রাখা হয়েছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত