Tuesday , 24 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 24, 2026 1:47 pm

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের নিয়ে এক ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। তিনি ত্রিশাল উপজেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

এসময় তিনি শিক্ষা, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক বিভিন্ন খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলকে ‘বেদনাদায়ক’ জবাব দিল ইরান

হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

ঈদ যাত্রা নিরাপদ রাখতে নৌপথে কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে তিন পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বরগুনায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এমএ হান্নান

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

চাকসু নেতার উপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন