Wednesday , 2 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের দুয়ার উন্মুক্ত হয়েছে: রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 2, 2026 12:56 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন চিন্তা ও নতুন রাষ্ট্রীয় শাসনের পথে এগিয়েছে এবং গণতন্ত্রের দুয়ার উন্মুক্ত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, আল্লাহ যার সহায় এবং জনগণ যাদের পাশে থাকে, তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত বা নীলনকশা সফল হতে পারে না। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারাবন্দি থাকাকালে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এবং সেই নির্যাতনের ক্ষত এখনো বহন করছেন।

তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করেছেন। পাশাপাশি তিনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।

রিজভীর ভাষ্য, শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের পরিবার, পুলিশের লাঠিচার্জে আহত ও গুলিতে নিহতদের স্বজনদের প্রতি তারেক রহমান নিয়মিত সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন। বিএনপি পরিবার এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নানা অপপ্রচার সত্ত্বেও জনগণ তারেক রহমানের কর্মকাণ্ড মূল্যায়ন করছে। ক্ষমতায় এসে তিনি দেওয়া প্রতিশ্রুতি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করছেন বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ভয় দেখিয়ে যুবদল নেতার গহনা নেওয়ার অভিযোগ

১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

কটিয়াদীতে জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাসির নগরে খাবারে বিষ প্রয়োগে ২৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ

ইরানের ফোরদো পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে, দাবি ট্রাম্পের

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৬২৬, নিখোঁজ প্রায় ২ হাজার

বিশ্বকবি ও জাতীয় কবির মৃত্যুবার্ষিকী স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার নেতৃত্বে নেছার আহমেদ ও ইব্রাহীম খলিল সবুজ

ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ,৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন জান্নাতুল