Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সংসদীয় কমিটির সভাপতি না পেয়ে বিরোধী সদস্যদের কক্ষ ত্যাগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 5:49 am

ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হলেও কোনো কমিটির সভাপতির পদ বিরোধী দলকে না দেওয়ায় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে বিরোধী দলের অধিকাংশ সদস্য অধিবেশন কক্ষ ত্যাগ করেন, যদিও আনুষ্ঠানিকভাবে ওয়াকআউট ঘোষণা করা হয়নি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে নতুন ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব পাস হয়। বর্তমানে সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ২৫টি গঠন সম্পন্ন হয়েছে, যার ১৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত। বিরোধী দলের দাবি, জুলাই জাতীয় সনদের প্রস্তাব অনুযায়ী আসনসংখ্যার অনুপাতে তাদের ১৪টি কমিটির সভাপতি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুধু সরকারি হিসাব-সম্পর্কিত কমিটির সভাপতির পদ পেয়েছে তারা।

কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে অধিবেশনে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। চিফ হুইপ নূরুল ইসলাম ১০টি স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা পাস হয়। তবে কোনো কমিটিতেই বিরোধী দলের সদস্যকে সভাপতি করা হয়নি। এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সরকারি দলের আচরণের কারণে সংসদে থাকার আগ্রহ বিরোধী দলের কমে যাচ্ছে। তিনি দাবি করেন, আসনসংখ্যার অনুপাতে সদস্য মনোনয়নের মতো সভাপতি পদেও ২৬ শতাংশ অংশীদারত্ব পাওয়ার বিষয়ে তারা প্রত্যাশা করেছিলেন এবং এ নিয়ে আগে আলোচনা হয়েছিল।

তাহের বলেন, কার্যপ্রণালিবিধিতে সভাপতি কোন দল থেকে কতজন হবেন, সে বিষয়ে বাধ্যবাধকতা নেই; বিষয়টি পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হওয়ার কথা। তার অভিযোগ, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকারি দল নিজেদের সিদ্ধান্ত সংসদে চাপিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের ইচ্ছাই যদি সংসদের সিদ্ধান্ত হয়ে যায়, তবে তা স্বৈরাচারী প্রবণতার পরিচায়ক। একই সঙ্গে ভবিষ্যতেও একই পরিস্থিতি চলতে থাকলে বিরোধী দল সংসদে নাও থাকতে পারে বলে সতর্ক করেন তিনি।

তাহেরের বক্তব্যের পর বিরোধী দলের অধিকাংশ সদস্য সংসদ কক্ষ ত্যাগ করেন। তবে এনসিপির হাসনাত আবদুল্লাহসহ কয়েকজন সদস্য কক্ষে অবস্থান করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের আসনসংখ্যা অনুযায়ী সভাপতি পদ দেওয়ার কোনো সাংবিধানিক বা আইনগত বাধ্যবাধকতা নেই এবং অতীতেও এমন নজির ছিল না। তিনি আরও বলেন, বিরোধী দলকে ১০টি সভাপতির পদ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার একটি দলিল এবং সংবিধান সংশোধনের পর সংসদীয় কমিটিগুলো পুনর্গঠন করা হলে আসনসংখ্যার অনুপাতে বিরোধী দলকে সভাপতির পদ দেওয়ার বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের সহযোগিতা না পাওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার নাজমুল করিম সাময়িক বরখাস্ত

গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকরা

আকস্মিক বন্যা পরিস্থিতির শঙ্কা, দ্রুত হাওরের ধান কাটার অনুরোধ পাউবোর

চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

পদ্মা নদীতে অভিযানে জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ

এক পদে বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী

ইমামতি না করেও সরকারি ভাতা উত্তোলনের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

দুমকিতে পদ্মা ব্যাংকের লেনদেন স্থবির, গ্রাহকদের চরম দুর্ভোগ