Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‘বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে’—ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 6:21 am

বিএনপি সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের শিমরাইলে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন।

তিনি বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে করা ওয়াদা ভঙ্গ করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।’ পাশাপাশি তিনি দাবি করেন, জনগণের অধিকার আদায় এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যেই তারা আন্দোলনে নেমেছেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আপনাদের দাবি পূরণ করেই আমরা ঘরে ফিরব। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফল হবে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে আয়োজিত ওই পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ অন্যান্য নেতারা।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

সাভারে ইয়ামিন হত্যা, ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত

বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে আমন ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাদা দলের দোয়া মাহফিল

বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১১১, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা