Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বানারীপাড়ায় খালে ভাসছিল ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 5, 2026 6:46 am

সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ইউনুস আলী (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের চোখে প্রথম ধরা পড়ে খালে ভাসমান একটি লাশ। পরে তারা দ্রুত থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ইউনুস আলী ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ছিলেন।

তিনি শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি জয়পুরহাট জেলায়।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্তাধীন রয়েছে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ডিমলা থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাঁচবিবিতে বিশিষ্ট সাংবাদিক আবু হাসানের স্মরণে পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বিএনপির ২ নেতাকে বহিষ্কার

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই যোদ্ধা হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

শেরপুরে র‍‍্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য

মোবাইল কোর্টের বিশেষ অভিযান: মুরাদনগরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট