Wednesday , 3 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা: আবদুল হালিম

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 3, 2025 5:51 am

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জাতীয় পার্টির কাঁধে ভর করে দেশে নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে এবং পতিত স্বৈরশাসক পুনরায় ক্ষমতায় ফেরার পথ খুঁজছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে রংপুর–দিনাজপুর অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
আবদুল হালিম বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী করার পেছনে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমানে দলটি আওয়ামী লীগের বি-টিমে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী রাজনৈতিক শক্তির জন্য সমান সুযোগ সৃষ্টি না হলে আসন্ন জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও অভিযোগ করেন, এখনো নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র তৈরি হয়নি। বরং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অংশ হিসেবে সম্প্রতি দলীয় নেতা নূরের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নির্বাচনী ব্যবস্থার বিষয়ে জামায়াত নেতা বলেন, জনগণের মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি (পিআর সিস্টেম) চালুর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। তার মতে, এই পদ্ধতিই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। কারণ বর্তমান পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য, সংঘাত ও সহিংসতা বেড়ে যায়, যা ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করে।
বৈঠকে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, আব্দুর রশিদ, আজিজুর রহমান স্বপন ও আব্দুল হাকিম। বৈঠকে রংপুর অঞ্চলের আট জেলার জেলা আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার, গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

রোমেরোকে নিয়ে চিন্তায় স্কালোনি

অভিযানে পুলিশ পাঠানোর সন্দেহে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর

মাভাবিপ্রবি মাকসু নির্বাচনে দলীয় রাজনীতির প্যানেল গঠন নিষিদ্ধ

পূবাইলে থানা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে ৮ শতাধিক স্কুল বন্ধ

নির্বাচন সামনে রেখে ঈদগাঁও থানা পরিদর্শন এসপির

অস্ত্র-গুলি ও ইয়াবা সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে “সরকার ও রাজনীতি” বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম