Saturday , 12 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দেবিদ্বারে বিএনপিতে যোগ দেওয়া নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 12, 2026 11:52 am

কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগ দেওয়ার পরও গ্রেপ্তার এড়াতে পারেননি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা ও ইউপি সদস্য মো. আলম হাজারী। নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে মো. আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়শালঘর গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে। মো. আলম হাজারী বড়শালঘর ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপিতে যোগ দেওয়ার পরও এলাকায় অবস্থান করছিলেন আলম হাজারী। সম্প্রতি শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দির মুক্তির দাবিতে তিনি সক্রিয় হন। এছাড়া শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন কার্যক্রমে সক্রিয় থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের অর্থের যোগানদাতা ছিলেন আলম হাজারী।

ওসি আরও জানান, এ ঘটনায় আলম হাজারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৮

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা

বাঘাইছড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে থমকে যায় মোবাইল নেটওয়ার্ক সেবা

জাতীয় সংকটে একত্র হলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান

গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটি গঠিত

কুবিতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশাল মুক্ত দিবস

কুবিতে বিএসএসসিআর’র সম্মেলন: ৫ দেশের ১৭০ গবেষকের অংশগ্রহণ

বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে