Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৮

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 13, 2026 4:38 am

এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের গোয়াইন ব্রীজের পাশে গোয়াইনঘাট থানার এসআই মোঃ মোজাম্মেল হক’র নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক ভাবে হায়েস ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫ ও প্রাইভেট কার ঢাকা মেট্রো -গ ২১-৩৬৪২ গাড়ি তল্লাশী করে চেকপোস্ট সংলগ্ন থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লক্ষ ৩৮ হাজার ৮ শত ৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ করে এবং দুটি গাড়ির ড্রাইভারসহ ৮ জনকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মীরকুটিরয়েও গ্রামের হোসেন ভূঁইয়ার ছেলে শাওন আহমদ(৩০), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের আজিম উদ্দিন মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা(২২) ও মোঃ স্বপন মোল্লা(২২), একই এলাকার মৃত রবিউল ইসলাম এর ছেলে মো: তামিম (১৯), সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের নুর আহমেদের ছেলে মোঃ আলমগীর হোসেন(২৪), ঠাকুরগাঁও জেলার বাণী শংকেল এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম(৪৫), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মৃত আব্দুল বাড়ির ছেলে মোঃ রুবেল সরকার (৩২)ও গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদ(২৬)।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লক্ষ ৩৮ হাজার ৮ শত ৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ এবং দুটি ৮ জনকে আটক করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিতে নতুন উত্তেজনা

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পাঁচবিবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় দোয়া মাহফিল

উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের উত্থান আর সম্ভব নয়- ব্যারিস্টার নওশাদ জমির

জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে তদন্তে ইউজিসির কমিটি

ত্রিশালে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

ইলুহারে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অভিযান, ডিলারকে জরিমানা