Monday , 14 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচবিবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 14, 2025 8:06 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা, তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত ও সচেতন করতেই এই সভার আয়োজন করা হয়।

গতকাল মাগরিব নামাজের পর ফিচকাঘাট ইউনাইটেড কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নূরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা। তিনি বলেন, “জাতীয় নির্বাচনে শ্রমিক শ্রেণির ভূমিকা অপরিসীম। শ্রমিক সমাজ দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাই শ্রমিকদের অধিকার, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে। সংগঠনকে শক্তিশালী করে নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা ছামসুল আলম মাস্টার।

বিশেষ অতিথি আবু সুফিয়ান মুক্তার বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি বড় সুযোগ। শ্রমিকরা শুধু ভোটার হিসেবেই নয়, বরং এলাকার নেতৃত্বে, পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে ভূমিকা রাখবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের পতাকাতলে থেকেই নির্বাচনী কার্যক্রমকে সফল করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মোঃ তুহিনুর ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা নির্বাচনী প্রক্রিয়ায় শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী ও কার্যকর করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি

ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে উপজেলা বিএনপির দোয়া মাহফিল

কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই : রাতভর অভিযানে গ্রেফতার ৭

পাঁচবিবি জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সূধী সমাবেশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ঘিরে দুই কিলোমিটার জুড়ে বসেছে বৈশাখী মেলা

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত

শ্রীপুরে নামাজে যাওয়ার পথে জামায়াত কর্মীকে কুপিয়ে আহত

নলছিটিতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল