Monday , 11 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 11, 2025 7:05 am

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি মজিবুর রহমান মুঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমনকে (৪৫) আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামের মাছচাষি আবু তাহের ২০ ড্রামভর্তি পাঙাশ মাছ টমটমে করে কটিয়াদীর চরিয়াকোনা স্বনির্ভর বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজ অতিক্রমের সময় সুমন ও তার ৪-৫ জন সহযোগী গতিরোধ করে তাকে নামিয়ে দেন এবং মাছের গাড়ি নিয়ে বাজারে চলে যান।

পরে আবু তাহের অন্য একটি গাড়িতে করে স্বনির্ভর বাজারে গিয়ে তাদের দেখতে পান। দ্রুত কটিয়াদী মডেল থানায় মৌখিক অভিযোগ করেন। অভিযোগ পেয়ে উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে আটক করে। এসময় তার সহযোগীরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যায়।

মাছচাষি আবু তাহের বলেন, ‌‘আমার ২০ ড্রাম পাঙাশ মাছ জোর করে নিয়ে গেছে। সুমন আটক হলেও মাছ এখনো ফেরত পাইনি।’

জানতে চাইলে বাজিতপুর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, ‘সুমন বিএনপি বা এর অঙ্গসংগঠনের নেতা নন। এ ঘটনার নিন্দা জানাই।’

এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগকারী ও আটক ব্যক্তি উভয়েই বাজিতপুর থানার বাসিন্দা। সুমনকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম জেলা ‘মাদক প্রতিরোধ কমিটি, গঠিত

ইরানের ফোরদো পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে, দাবি ট্রাম্পের

কক্সবাজারে রামুতে অটো চালককে জবাই করে হত্যা

শিশু নিছামনি গণধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ডাকাত ও ১৬ মামলার আসামি গ্রেফতার

কারমাইকেল শিক্ষার্থীদের ২১ দফা দাবিতে টানা আন্দোলন, প্রশাসনের আশ্বাসেও স্থির অবস্থান

চৌদ্দগ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা

চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

ধর্মপাশায় ঘন কুয়াশার হাড় কাঁপানো শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন

আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বললো ব্রাজিল : বুয়েনস আইরেস