Monday , 11 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 11, 2025 10:45 am

 

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন থানাকে ঘুষ, দুর্নীতি, টাউট-বাটপার ও দালালমুক্ত ঘোষণা করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি)রজিউল্লা খান।তিনি বলেন, “কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা নিন।”

রবিবার (১০ আগস্ট) নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে ওসি জানান, থানায় আগত সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে তিনি সতর্ক নজর রাখছেন এবং আইনি সহায়তা প্রদানে বদ্ধপরিকর।

মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ইভটিজিং দমনে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “যতদিন চরভদ্রাসনে আছি, অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক, অপরাধ করলে ছাড় নেই।” তিনি আরও জানান, পুলিশ সুপারের নির্দেশে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন।

স্থানীয় সেবা গ্রহীতারা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, আন্তরিক পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে বড় ভূমিকা রাখতে পারে। তবে থানার বাইরে জিডি বা কেস লিখতে কম্পিউটার দোকানগুলো অতিরিক্ত টাকা নেয়, যা গরিব মানুষের জন্য চাপ সৃষ্টি করে এ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান তারা।

এলাকাবাসীর দাবি, পুলিশের নিয়মিত টহল বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে এবং অপরাধীদের আনাগোনা কমেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ফরিদপুরে শোক র‍্যালি অনুষ্ঠিত

পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,

পাচারকৃত অর্থ ফেরত আনা নিয়ে যা জানালেন প্রেস সচিব

কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি

কুড়িগ্রামে ব্যারিস্টার ফুয়াদ এর আগমন উপলক্ষে মতবিনিময় সভা

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

নজরুল বিশ্ববিদ্যালয়ের শর্টপিচ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘হিসাববিজ্ঞান বিভাগ’

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় দেওয়া হবে না: গোলাম পরওয়ার

চবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল