বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ের শর্টপিচ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘হিসাববিজ্ঞান বিভাগ’

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২১টি বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চসংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২১ বিভাগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ফাইনালে ওঠে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং রানারআপ হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ। ফাইনাল ম্যাচে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

ফাইনাল ম্যাচে জয়লাভের পর চ্যাম্পিয়ন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ প্রতিপক্ষ দলকে গার্ড অব অনার প্রদান করে এবং বিজয় ট্রফি হিসাববিজ্ঞান বিভাগের ১৮ ও ১৯তম ব্যাচের নামে উৎসর্গ করে।

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় বিজয় ট্রফি ও একটি খাসি, আর রানারআপ দলকে দেওয়া হয় একটি রাজহাঁস।

খেলার আয়োজক রবিন আহমেদ রাব্বি বলেন, “আমি একজন খেলাপ্রেমী মানুষ, সেই ভালোবাসা থেকেই এই আয়োজন। অনেকে ভাবতে পারে, আসন্ন নাকসু নির্বাচনকে সামনে রেখে আমি নিজেকে বা কোনো সংগঠনকে প্রতিনিধিত্ব করছি—আসলে তা নয়। আমি মোটিভেশন হিসেবে এটা করেছি, দেখাতে চেয়েছি মানুষ একাই অনেক কিছু করতে পারে। বাইরে থেকে ছোট মনে হলেও, এর পেছনে অনেক পরিশ্রম ও ব্যবস্থাপনার কাজ ছিল। সবার সহযোগিতায় এটি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩