শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর কমিটি গঠন

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরসালিন আহমেদকে আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বিকে সদস্য সচিব করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ’র (আপ বাংলাদেশ) নজরুল বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক আলি আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহর স্বাক্ষরিত সংগঠনটির অফিশিয়াল প্যাডে ছয় মাস মেয়াদে এই কমিটি ঘোষণা করা হয়।

নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ইউনাইটেড পিপলস বাংলাদেশ’র আহ্বায়ক মুরসালিনন আহমেদ বলেন, ‘ বৈষম্যবিরোধী আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত যেই দ্বিতীয় স্বাধীনতা, সেটার স্পিরিটকে সমুন্নত রাখার লক্ষ্যেই কাজ করে যাবে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ইউনাইটেড পিপলস বাংলাদেশ।’

বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি কী ধরনের কাজ করবে জানতে চাইলে সদস্য সচিব ফজলে রাব্বি বলেন, ‘আমি তো ক্যাম্পাসের বাইরে, ভাইদের সাথে কথা হয়নি, কথা বলে আপনাকে জানাবো’।

এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে গালিব হাসান, আলমগীর কবির, মোঃ হৃদয়, আব্দুল্লাহ আহমেদ, মাহমুদ হাসান, তাজিম আহমেদ, আবু জাহিদ মল্লিক, মুজিবুল ইসলাম, মোঃ মোকসেদ হক ও যুগ্ম সদস্য সচিব হিসেবে ওমর তারিক, মোঃ সারোয়ার হোসেন, শোহান মাহমুদ, মোঃ মুসা, মোঃ শাহজাহান, মেহেদী হাসান, সামসুদ্দোহা রাব্বি, রিয়াজ হোসেন, মোঃ ইমরান হোসেন, মোঃ সজল মিয়া এবং সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ কাউসার,রাকিবুল ইসলাম, পিয়াল রয়, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ রাজীব হোসেন, শাকিল আহমেদ, মোঃ আলামিন, মোঃ সাকিব, সিয়াম হাসান হুমায়ূন কবীর, দেবারুল ইসলাম, সিরাতুল ইসলাম, মোঃ সুজন আহমেদ, মোহাম্মদ মাজহারুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম, নাঈমুর রহমান, আরিফুল ইসলাম, ইকবাল আয়ন, মোঃ আবরার ফাহাদ, তানভীর আহমেদ, সুমিত স্বর্ণকার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩