Monday , 27 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯২ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১১৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৫৫ জন। একই সময়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩০ জনে।

তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা

গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

চৌদ্দগ্রামে ২২টি পূজা মন্ডপে শারদীয় উৎসবের প্রস্তুতি

মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কাল

কটিয়াদীতে জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ