শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদী, শহীদ আবরার ফাহাদ ও শহীদ ফেলানী হল নামে ব্যানার টাঙিয়ে দিয়েছে।

১৮ ডিসেম্বর রাতে শহিদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম শহিদ ফেলানী হল, শেখ রাসেল হলের নাম শহিদ আবরার ফাহাদ হল এবং শেখ মুজিবুর রহমান হলের নাম শহিদ ওসমান হাদী হল ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।

আজ ১৯ ডিসেম্বর(শুক্রবার) সকাল ১১টায় ৩টি আবাসিক হলের নাম আইনগতভাবে বৈধ করে নিতে প্রক্টর অফিসে অবস্থান করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এই তিন শহীদের স্মরণে হলগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলের নাম পরিবর্তনের মাধ্যমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই এবং একই সঙ্গে ক্যাম্পাসে ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা দিতে চাই।

আরেক শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, হাদী, আবরার ফাহাদ ও ফেলানী বাংলাদেশের ইতিহাসে অন্যায়, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের নির্মম শিকার। তাদের নাম নতুন প্রজন্মের জন্য ন্যায়বিচার, মানবিকতা ও প্রতিবাদের চেতনা জাগ্রত করবে।

নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল হিসাবে আমার পূর্ণ সমর্থন রয়েছে। এই বিষয়টি আমি উর্ধ্বতন মহলে পেশ করবো পাশাপাশি তাদের দাবি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

এই কর্মসূচিতে বিভিন্ন হলের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই নামকরণকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩