রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুবিতে ছাত্র সংগঠন গুলোর সাথে প্রশাসনের মতবিনিময় সভা যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর

কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

‘প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।

এতে জেলা প্রশাসকের পক্ষে মুখ্য আত্ম-অনুসন্ধানী হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম কুদরত-এ-খুদা।

জেলা সমাজ সেবা অফিসার মুহঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ গোলাম মোস্তফা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউণ্ডেশন এর উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি সহ সমাজ সেবা অফিসের অনান্যরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। যা দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের সহযোগিতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নানা কর্মকান্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অদিধদপ্তর। কোনো অনিয়ম যেন সংঘটিত না হয় সেজন্য সবাইকে স্ব স্ব অবস্থান থেকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা সমাজ সেবা অফিসের ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সুবিধাভোগী প্রতিবন্ধী ব্যাক্তিরা অংশ নেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩