শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

পাঁচবিবিতে IBWF-এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত: সৎ ব্যবসায়ী তৈরিতে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

ইন্ড্রাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল ৪ টায় পাঁচবিবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মোঃ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ড্রাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

বগুড়া জোনের সেক্রেটারি ও জয়পুরহাট জেলা সভাপতি মোঃ হাসিবুল আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা সহকারী উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,ফাউন্ডেশনের জেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, পাঁচবিবি উপজেলা উপদেষ্টা ডাঃ মোঃ সুজাউল করিম ও সহকারী উপদেষ্টা আবু সুফিয়ান মুক্তার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সৎ ব্যবসায়ী তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। একটি স্থিতিশীল সমাজ ও দেশের জন্য সৎ ব্যবসায়ীদের অবদান অপরিহার্য। IBWF ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও আর্থিকভাবে সহায়তা করে। ‘টাকা মাত্র দশ হাজারে খুলবে ব্যবসার দ্বার’ এই উদ্যোগের মাধ্যমে আমরা নতুন উদ্যোক্তা তৈরি করছি।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের দক্ষ করে গড়ে তুলতে আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করি, ইন্ডাস্ট্রি ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করাই এবং প্রয়োজনে বিদেশ সফরের সুযোগও দেই। তাই দেশের সৎ ও উদ্যমী ব্যবসায়ী সমাজ গঠনে সকলের IBWF-এর সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩