Monday , 27 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

প্রতিবেদক
বাসস
July 27, 2026 12:53 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে ২৪ ঘণ্টা প্রবেশ ও বহির্গমনের সুযোগ নিশ্চিতসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ‘বৈষম্যহীন ছাত্রী হল’ প্ল্যাটফর্ম।

আজ (সোমবার) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা, স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে হলে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে সময়সীমাভিত্তিক বিধিনিষেধের পরিবর্তে নিরাপদ ও নিয়মতান্ত্রিক ২৪ ঘণ্টার ব্যবস্থা চালু করা প্রয়োজন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, সাংগঠনিক কার্যক্রম, পারিবারিক প্রয়োজন কিংবা ব্যক্তিগত জরুরি কারণে ছাত্রীদের যেকোনো সময় হল থেকে বের হওয়া বা প্রবেশের প্রয়োজন হতে পারে। তাই সময়সীমা বাড়ানোর পরিবর্তে ২৪ ঘণ্টা প্রবেশ ও বহির্গমনের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

উত্থাপিত দাবিগুলো হলো- প্রচলিত সাইন (কারফিউ) ব্যবস্থা বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা রাখা, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রীরা বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে যেকোনো ছাত্রী হলে প্রবেশের সুযোগ পাবেন এবং অনুমতি সাপেক্ষে রাত যাপনের সুযোগ নিশ্চিত করতে হবে এবং ছাত্রীদের পরিবারের নারী সদস্যদের হলের কক্ষ পর্যন্ত যাওয়ার অনুমতির ব্যবস্থা চালু করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তারা আশা করছেন বলেও উল্লেখ করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির নতুন কম্বাইন্ড ডিগ্রি কার্যক্রমে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট সিনেমাটোগ্রাফি’ পুরস্কার পেলেন সুপ্তক

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

ঋণের বোঝা নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের

পটুয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার

কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে এক মাদক কারবারী আটক

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

জাকসুতে সেনা মোতায়েনের দাবি প্রশাসনের