Friday , 8 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে এক মাদক কারবারী আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 8, 2025 10:23 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা সহ মোবাইল উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়। অপর এক মাদক কারবারী সেনাবাহিনীর উপস্থিতি টের পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৪টার দিকে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্ত ২২ বীরের একটি টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ১২৭ পিস ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামক ট্যাবলেট, ১শ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬১,৩৪০/- টাকা এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী রবিউল ইসলাম (৩০) পালিয়ে যায়।

অপরদিকে, একইদিন দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর একই টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাদাই পাঠান পাড়া এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট ৫১ পিস ও ইনফিনিক্স ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার সহ মাদক কারবারী মোঃ মোস্তফা (১৯) কে আটক করে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। অপর এক পলাতক মাদক কারবারীকে গ্রেপ্তার করার জন্য যৌথ অভিযান চলমান আছে। এছাড়াও, আগামীতে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইংরেজি শিখুন এখন চ্যাটজিপিটির সাহায্যে-বিনা খরচে, নির্ভরতায়

তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: সংস্কৃতিমন্ত্রী

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু

আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী ববি

চুনারুঘাটের বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

মাভাবিপ্রবি’তে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত