শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

চুনারুঘাটের বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

 

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেছেন- বৃক্ষ যে’ শুধু ফুল দেয়, ফল দেয়, আর কাঠ দেয়, তা নয়?। বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। তিনি বলেন- বৃক্ষরোপণ করে-করে কেউ ঠকে না, বৃক্ষরোপণ করে সম্পদশালী হওয়া যায়।

সামাজিক বনায়নের মাধ্যমে অনেকেই ধনবান হয়েছেন। সরকার বৃক্ষরোপণে অবদানের জন্য জাতীয় পুরস্কার দিয়ে মানুষদেরকে উৎসাহিত করছে।
শনিবার (২৬ জুলাই) রাতে উপজেলা পরিষদ চত্বরে চুনারুঘাট উপজেলা প্রশাসন এবং সিলেট বন বিভাগ এর আয়োজনে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫- এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: মাসুদুর রহমান, রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা এস এম এরশাদ, রশিদপুর বিট ফরেস্টার মোঃ রিজভী বিশ্বাস, বিট সহযোগী ছনবাড়ী বিট ফরেস্টার আব্দুল্লাহ আল-আমীন, ফরেস্টার বিট সহযোগী কালেঙ্গা বিট মোঃ রায়হান ইসলাম স্মরণ ও অন্যান্য স্টাফবৃন্দ প্রমুখ।

মেলায় প্রথম স্থান অধিকার করে রুজিনা নার্সারী, দ্বিতীয় স্থান অধিকার করে আদর্শ নার্সরী, তৃতীয় স্থান অধিকার করে শারমিন নার্সারি, চতুর্থ স্থান অধিকার করে আল্লাহু নার্সারি ও বিশেষ পুরস্কার হিসেবে গ্রহণ করে সিলেট বন বিভাগ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া নার্সরী মালিকদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩