Monday , 20 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 20, 2025 2:22 pm

মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার উদ্যোগে প্রয়াত স্কাউটারদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (অক্টোবর ২০২৫) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত স্কাউট লিডারদের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিশেষভাবে স্মরণ করা হয় মথুরাপুর পাবলিক হাই স্কুলের শিক্ষক ও ঠাকুরগাঁও জেলার প্রথম এলটি রমেশ, আর কে স্টেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলেক চান,ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক কমিশনার আব্দুস সামাদ এবং বি. আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামিনী ম্যাম-সহ জেলার সকল প্রয়াত স্কাউট নেতৃবৃন্দকে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার সম্পাদক মোঃ লুৎফর রহমান মিঠু,
(এ.এল.টি) মোঃ ইকবাল হোসেন, জেলা স্কাউট লিডার জনাব প্রফুল্ল কুমার,সহকারী কমিশনার (ভূ-সম্পত্তি) প্রতিভা রায় দোলা এবং সহকারী কমিশনার (আইসিটি ও মেম্বারশিপ রেজিস্ট্রেশন) ফিরোজ জামান মিলন।

এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০টি প্রতিষ্ঠান থেকে স্কাউট সদস্য ও স্কাউট লিডারগণ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, প্রয়াত স্কাউটাররা আজীবন স্কাউট আন্দোলনের প্রসারে কাজ করেছেন। তাদের আদর্শ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সভা শেষে সকল প্রয়াত স্কাউট সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

লেবুর প্রলোভনে ডেকে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ আটক

অপরিকল্পিত নগরায়ণে দেশে বাড়ছে বৃক্ষ নিধন: ডেপুটি স্পিকার

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

চারদিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা

পূবাইলের ফিওনা লাক্সারি রিসোর্টে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার