Saturday , 21 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 21, 2025 10:22 am

আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ জুন) শনিবার দুপুর ১২ টায় কলেজ হলরুমে আয়োজিত বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি মীর শাহে আলম।

এসময় প্রধান অতিথি মীর শাহে আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন বলেও তিনি জানান।

অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, মহাস্থান সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অত্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, এইচএসসি পরীক্ষার্থী মিশকাত আলী, আবু সুফিয়ান রায়হান সহ অন্যান্য পরীক্ষার্থীরা।

আরো উপস্হিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমানসহ অত্র কলেজের সকল প্রভাষক-শিক্ষকবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৯৯ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে জামায়াতের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

ইউরোপে ভয়াবহ দাবানল, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

নওগাঁয় তিতুমীর এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু

নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা

কাঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা

গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা