Monday , 27 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাসস
July 27, 2026 12:30 pm

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। এ পেশায় নিজের বিবেক ও মেধা চর্চার অনেক বড় সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ চলতে পারে না। আজ (সোমবার) বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা দান করবে এমন কোনো কাঠামো এখন পর্যন্ত গড়ে ওঠেনি।

সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোনো সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, একটি রাষ্ট্র এবং সমাজকে প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়। তা না হলে সে ভুল পথে এবং ভুল গন্তব্যে যেতে পারে। যা জনগণের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই কাজটি করাই দায়িত্বশীল সাংবাদিকতার মূল লক্ষ্য।

মতবিনিময়ে তথ্যমন্ত্রী আরও বলেন, তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমকে বর্তমানে দুই ধরনের ব্যক্তিরা ব্যবহার করছেন, দু’জনের হাতেই সাংবাদিকতার কার্ড আছে। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন। আরেকজন এটাকে দূষিত করার জন্য সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকতা পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, কোন সাংবাদিকতা ব্ল্যাকমেলিং, আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য সেটি আলাদা করতে না পারলে রাষ্ট্র ও সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতায় পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজ রাষ্ট্রের একার নয়, এজন্য সাংবাদিকদের অংশীদারিত্বও লাগবে।

মন্ত্রী বলেন, সাংবাদিকতায় বিত্তবান হওয়ার সম্ভাবনা নেই জেনেও যারা এই মহৎ পেশায় যুক্ত রয়েছেন বা যুক্ত হচ্ছেন এবং ভবিষ্যতে হবেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা রইল।

তিনি বলেন, সাংবাদিকতা পেশাকে যদি টিকিয়ে রাখতে না পারি তবে সমাজ এবং রাষ্ট্রকে প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে ব্যর্থ হব। তাই রাষ্ট্র, সমাজ, দেশ ও মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় সহযোগিতা করতে হবে।

বর্তমান সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহারের নানা দিক তুলে ধরে মন্ত্রী বলেন, এখন সাংবাদিকতা হয়ে গেছে ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম আরও অডিও জার্নালিজমের। যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা পেশাকে পরিবর্তিত হতে হবে। এই রূপান্তরের সঙ্গে তাল মিলাতে না পারলে সঙ্গত কারণে সাংবাদিকতাও পিছিয়ে পড়বে।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বারী। মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এর আগে সকালে তথ্যমন্ত্রী বরিশালের চরকাউয়া এলাকায় গাছের চারা রোপণ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডাকার ফোরামে শান্তি ও গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযান, রাজস্ব স্ট্যাম্প জব্দ

খুবিতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠনের নতুন দায়িত্ব পেল কারিনা ও সুমিত

নাসিরনগরে এডঃ কামরুজ্জামান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রথম পর্যায়ে ১১ উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হবে: কৃষি মন্ত্রী

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার নেতৃত্বে নেছার আহমেদ ও ইব্রাহীম খলিল সবুজ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন