Thursday , 1 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 1, 2026 3:51 pm

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি পরীক্ষার সূচনা হবে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের বছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও তদারকি জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট ৩ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজারেরও বেশি শিক্ষার্থী। গত শিক্ষাবর্ষে আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন। সে তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা কিছুটা কম হলেও আসনের সংখ্যাও হ্রাস পেয়েছে।
‘এ’ ইউনিটে প্রতিযোগিতা তীব্র

‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ।

এসব অনুষদে মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এই ইউনিটে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৮০ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, পাস নম্বর ৪০

ভর্তি পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসন সূত্রে জানা গেছে, গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী প্রশ্নপদ্ধতিতে (এমসিকিউ)।

প্রতিটি ইউনিটের পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। এক ঘণ্টার পরীক্ষায় থাকবে ১০০টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ভুল উত্তরের জন্য প্রতি প্রশ্নে ০.২৫ নম্বর কাটা হবে, অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কর্তন হবে।

সব ইউনিটে ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০ নির্ধারণ করা হয়েছে। তবে ডি-১ উপ-ইউনিটে পাস নম্বর কিছুটা কম রেখে ৩৫ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, পরীক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য ক্যাম্পাসে ২২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, জরুরি স্বাস্থ্যসেবার জন্য স্থাপন করা হবে দুটি মেডিকেল ক্যাম্প এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় থাকবে ছয়টি তথ্যকেন্দ্র। পাশাপাশি নিরাপত্তা তদারকিতে প্রায় ২৫ জন গোয়েন্দা সংস্থার সদস্য সার্বক্ষণিক নজরদারি করবেন।

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রক্টর বলেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর পরীক্ষা আয়োজন করবে।

পরীক্ষার সময়সূচিঃ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী—
৩ জানুয়ারি: ‘ডি’ ইউনিট
৯ জানুয়ারি: ‘সি’ ইউনিট
১০ জানুয়ারি: ‘বি’ ইউনিট
৫ জানুয়ারি: ‘ডি-১’ উপ-ইউনিট
৭ জানুয়ারি: ‘বি-১’ উপ-ইউনিট
৮ জানুয়ারি: ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ববিতে টিএসসি প্রাণহীন: শিক্ষার্থীদের আড্ডা ও সাংস্কৃতিক চর্চা সীমিত

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশী সিগারেট জব্দ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

‎কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ

পটুয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার

বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ে পতাকা উত্তোলন

মাদারীপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কৃষক দলের আলোচনা সভা

জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন