Wednesday , 19 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আমতলীতে যৌথ বাহিনীর চেক পোস্ট, চল্লিশ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 19, 2025 12:21 pm

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে নৌবাহিনীর নেতৃত্বে আজ সকাল সাড়ে দশটায় চেক পোস্ট বসিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার সৈকত ফিলিং স্টেশন এলাকার আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে এ চেক পোস্ট বসানো হয়। নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ,(এক্স), বিএন (পি নং ৩৬৬৯) এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর ০১ টি সেকশন, আমতলী থানা পুলিশের ০৩ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।

তল্লাশি কালে মোটর সাইকেল ৮৭ টি,বাস ১৩ টি, প্রাইভেট কার ১১ টি, ট্রাকঃ ০৮ টি, মাইক্রোঃ ১০ টি,সিএনজিঃ ১৫ টি ও ০৭ টি মাহিন্দ্রাকে তল্লাশি করা হয়। এসময়ে ০৭ টি মামলার বিপরীতে ৪০,০০০ চল্লিশ হাজার টাকা জরিমানা এবং বৈধ কাগজপত্র না থাকায় ২ টি মোটর সাইকেল জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়।

ধারাবাহিক অভিযান পরিচালনা সম্পর্কে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট নকিব নসরুল্লাহ বলেন সড়কে ভাড়ায় চালিত মোটর সাইকেলের কিছু চালক নিজে হেলমেট পড়লেও যাত্রীদের হেলমেট পড়ানো হয়না ফলে সড়ক দুর্ঘটনায় যাত্রীর পতিত হয়। এ বিষয়ে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো উচিৎ বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতাই চব্বিশের জুলাই অভ্যুত্থানের ফসল : তথ্যমন্ত্রী

ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ, ফিরে আসার আকুতি মায়ের

জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি

একবিংশ শতাব্দীতে এসেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি- শামসুল আলম বাহাদুর

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: সোহেল রানাসহ ৮ আসামির রায় ১ সেপ্টেম্বর

কুড়িগ্রাম ভেটেনারী হাসপাতাল পরিদর্শন করলেন বিভাগীয় পরিচালক

বাঘাইছড়িতে তিলোকানন্দে ৮৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা

ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭, আহত ৬৩

মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী