Thursday , 4 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 4, 2025 9:14 am

আরাফাত হোসেন, মাদারীপুর কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুই ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুর–শরিয়তপুর–চাঁদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী, পথচারী ও এলাকাবাসী।

গত ৩০ নভেম্বর বিকেলে কয়েকজন বখাটে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ঢুকে মাদকসেবন করতে থাকেন। এতে প্রতিবাদ জানালে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইকবাল আমিন ওরফে সম্রাট (২০)সহ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এই ঘটনার জেরে বুধবার বিকেলে কলেজ মাঠে সম্রাটকে একা পেয়ে মারধর করে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা।

এ খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের গ্রেপ্তার, কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধ, সীমানা নির্ধারণ ও পকেট গেট বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বুধবার রাতেই মহাসড়কের দু’পাশে অবরোধ শুরু করেন এবং স্লোগান দেন। একপর্যায় মহাসড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন তারা।

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও মাদারীপুর সরকারি কলেজ গেটের সামনে সড়ক অবরোধ শুরু করেন সহস্রাধিক শিক্ষার্থী। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, সদর মডেল থানার ওসি আদিল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঘণকুয়াশা সড়কে প্রাণ গেলো চালক হেলপারের

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠি উত্তাল: মানববন্ধন-বিক্ষোভে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি

হৃদস্বাস্থ্য সচেতনতায় হাতিরঝিলে ‘ডক্টরস রান’ অনুষ্ঠিত

ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না : নূরুল ইসলাম বুলবুল

চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ

ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণোদনা বোনাসে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

দুমকিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় পাটির দোয়া মিলাদ অনুষ্ঠিত