Thursday , 25 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাসির নগরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত বেশ কয়েকজন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 25, 2025 6:09 am

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দাঁতমন্ডল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল উত্তরপাড়া পুরাতন চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ছাফিল উদ্দিন ও মোহিদ আলী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মীমাংসার উদ্দেশ্যে শালিশ বসে। শালিশ শেষে উভয়পক্ষ উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আমীর আলী গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জানা যায় এর আগে ব্যাগ বানানো নিয়ে ঢাকায় শাকিল ও সুজন নামে দুইজনের সঙ্গে কথা কাটাকাটির সূত্র ধরে গত ১৯ সেপ্টেম্বর এলাকায় মারামারি হয়। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি মামলা ও দায়ের করা হয়েছিল (মামলা নং ১৪(০৯)২৫)।

খবর পেয়ে নাসিরনগর থানার এসআই মোঃ নজরুল ইসলাম হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে ঘটনার পরপরই নিহতের স্বজনরা প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর চালায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদলের উদ্যোগে সন্তোষ-টাঙ্গাইল সড়ক মেরামত

জাকসুতে ২৫ টি পদের বিপরীতে ২৯৯ টি মনোনয়ন ফরম উত্তোলন

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি

তিন দিন পর পাওয়া গেছে শিশু মুনতাহার লাশ

দুমকীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়ার হাট : দক্ষিণবঙ্গের বৃহত্তম সাপ্তাহিক বাজার

তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: খুলনায় ‘ভয়েসেস অব ক্লাইমেট’ ফ্ল্যাশমব

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির শোক

দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল