Thursday , 7 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

তিন দিন পর পাওয়া গেছে শিশু মুনতাহার লাশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 7, 2025 2:42 pm

 

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিঊড়া গ্রামে ৪ বছরের শিশু সন্তান সুতাং নদীতে পড়ে নিখোঁজের টানা ৩ দিন পর আজ (৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে লাশ পাওয়া গেছে। নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে বদরগাজী এলাকায় তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।

শিশুটি হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, গত (৪ আগস্ট) সোমবার দুপুরে শিশু মুনতাহা বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয়। পরে চুনারুঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা গত দু’দিন পর সুতাং নদীতে লাশ খোঁজে অভিযান চালিয়েও তার লাশের কোন খোঁজ পায়নি।

আজ (৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দুরে বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের মুড়ায় আটকানো অবস্থায় লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে মুনতাহার আত্মীয় স্বজনরা লাশ সনাক্ত করে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : প্রধান উপদেষ্টা

আমতলীতে শ্রমিকদল নেতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সতর্কতায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় : ইসরাইলি সেনাবাহিনী

ইমনের ঝড়ো ইনিংসে টানা দ্বিতীয় জয় লাহোরের

দাবদাহে ঝিনাইদহে জনজীবন বিপর্যস্ত

বাউফলের কৃতি সন্তান এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত

‎আইসিটি ডিভিশনের উদ্যোগে কুবিতে ইনোভেশন হাব স্থাপনের ঘোষণা

কম দামে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া