Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রক্টরকে ‘অপদার্থ’ বললেন জাবি উপাচার্য

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 30, 2025 6:29 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে ‘অপদার্থ’ বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। মূলত জাকসু নির্বাচনকে কেন্দ্র করে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীকে হল থেকে বের করা বিষয়ে এই মন্তব্য করেন তিনি।

এসময় উপাচার্য বলেন, “৪৭তম ব্যাচ এখনো হলে আছে। এই কারণে নোটিশ দেওয়ার কথা বলেছি। তোমরা (সাংবাদিকরা) নির্বাচন কমিশনকে প্রচণ্ড চাপ দাও। আর প্রক্টরকে বলো, প্রক্টর একেবারে অপদার্থ একটা লোক, কোনো কিছু বোঝে না। এখন এসব কাজ নির্বাচন কমিশনের, কিন্তু ওরা বোঝে না। আমি কিছু বললে নির্বাচনে সেটা ইন্টারফেয়ারেন্স হয়ে যাবে। নির্বাচনের সময় প্রশাসন চুপ থাকতে হয় এটাই নিয়ম। দেখনা জাতীয় পর্যায়ে কি হয়, নির্বাচন কমিশনের উপর প্রধানমন্ত্রী কথা বলতে পারে?

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে আমি হেল্প করব। ওরা আমার কো-অপারেশন চায় আমি অবশ্যই করবো। আসলে ডিপেন্ডেন্ট হয়ে গেছে এরা। হল ছাড়ার বিষয়ে একটা প্রজ্ঞাপন হবে মেয়াদোত্তীর্ণরা হলে থাকতে পারবে না এটা অত্যন্ত পরিস্কার। থাকলেই তো একটা অকারেন্স ঘটলে, কিভাবে হবে।

এর আগে প্রজ্ঞাপন না মানার কারণ এগুলো হল প্রশাসন এবং প্রক্টরিয়াল বডির দায়িত্বে ছিল। এখন ওদেরকে আমি আবার নির্দেশ দিচ্ছি, যে এটার যেন কোন ব্যত্যয় না দেখি। আমরা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের সহযোগিতা চাই। নির্বাচনে যারা প্রাক্তন শিক্ষার্থী, তারা হলে অবস্থান করবে না এ বিষয়ে প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। বিষয়টি আমার কাছে আসছিল আমি ওদেরকে বলে দিয়েছি এবং আশা করছি তারা সহযোগিতা করবে। প্রশাসন সুষ্ঠু ও নির্ভীঘ্ন নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, হলে হলে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা এমন অবস্থায় হলে হলে এখন পর্যন্ত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী অবস্থান করছে। তাদের বিষয়ে প্রশাসন কী ব্যবস্থা নিবে জানতে চাইলে এমন মন্তব্য করেন উপাচার্য।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চামড়া সংরক্ষণে গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার

বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির উদ্যোগ স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

কুড়িগ্রাম এবি পার্টিতে বিভিন্ন দলের নেতাকর্মী সহ তিন শতাধিক ব্যাক্তির যোগদান

ববির অনশনরত আরো দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন

৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রবাসে বিরামপুরের সাংবাদিকের মৃত্যু

চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক